Hospital, Diagnostic Centre ও Pharmacy — তিনটি বিভাগ একসাথে পরিচালনা করুন। Real-time sync, offline support এবং cloud backup সহ সম্পূর্ণ ডিজিটাল সমাধান।
আপনার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী module বেছে নিন — বা তিনটিই একসাথে ব্যবহার করুন।
ডায়াগনস্টিক ল্যাবের টেস্ট ম্যানেজমেন্ট ও রিপোর্টিংকে সহজ করতে তৈরি বিশেষ মডিউল। পেশেন্ট এন্ট্রি থেকে শুরু করে ডক্টর/কমিশন ট্র্যাকিং, অটো-বিলিং এবং যেকোনো ডিভাইস থেকে রিয়েল-টাইম ল্যাব রিপোর্ট মনিটর করার সুবিধা।
হাসপাতালের রোগী ভর্তি, বেড বা কেবিন বুকিং, ওটি (OT) ম্যানেজমেন্ট এবং ওপিডি/আইপিডি বিলিংসহ সম্পূর্ণ ইনডোর-আউটডোর হসপিটাল অটোমেশনের অল-ইন-ওয়ান ক্লাউড সমাধান।
ফার্মেসির ওষুধ বিক্রি, পারচেজ ট্র্যাকিং, এক্সপায়ারি ডেট অ্যালার্ট এবং স্টক ম্যানেজমেন্টের সহজ ও নির্ভুল ক্লাউড সমাধান।
আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, বাংলাদেশের স্বাস্থ্যসেবার চাহিদা মাথায় রেখে।
আপনার প্রতিষ্ঠানের সকল ডেটা (পেশেন্ট রেকর্ড, বিলিং, ইনভেন্টরি) আমাদের হাই-সিকিউরড ক্লাউড সার্ভারে অটো-ব্যাকআপ থাকে। পিসি ক্র্যাশ বা নষ্ট হলেও এক ক্লিকেই সবকিছু আগের মতো ফিরে পাবেন।
ল্যাপটপ বা কম্পিউটার তো বটেই, আপনি আপনার হাতের স্মার্টফোনটি দিয়েই যেকোনো জায়গা থেকে লাইভ ক্যাশ কালেকশন, মোট টেস্ট সংখ্যা এবং প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এক পলকে দেখে নিতে পারবেন।
কোন ডাক্তার বা রেফারেল এজেন্টের মাধ্যমে কতজন রোগী আসলো এবং কার কত টাকা কমিশন জমা হলো, তা সফটওয়্যার নিজে থেকেই নিখুঁতভাবে হিসাব রাখবে। ম্যানুয়াল ডায়েরি লেখার দিন শেষ!
দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কত টাকা ইনকাম হলো, কত বাকি থাকলো আর খরচ কেমন হলো—সবকিছুর চমৎকার গ্রাফ এবং চার্ট রিপোর্ট সুপার অ্যাডমিন প্যানেলে লাইভ দেখতে পাবেন।
রিসেপশনে নতুন ইনভয়েস তৈরি করার সময়ই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে রোগীর আগের কোনো বকেয়া বা ডিউ থাকলে তা স্ক্রিনে হাইলাইট করবে। ফলে কাউন্টারে ভুলবশত বকেয়া টাকা মিস হওয়ার কোনো সুযোগই থাকবে না।
রোগীদের জন্য দ্রুত বারকোডসহ টেস্ট স্লিপ এবং ক্যাশ মেমো জেনারেট করার সুবিধা। সাথে থাকছে প্রতিষ্ঠানের নিজস্ব লোগো ও থিম অনুযায়ী প্রফেশনাল পেমেন্ট রিসিট প্রিন্ট বা পিডিএফ ডাউনলোডের ব্যবস্থা।
রোগীদের আর কষ্ট করে দ্বিতীয়বার ল্যাবে আসতে হবে না! রোগীরা তাদের স্মার্টফোন দিয়েই ঘরে বসে যেকোনো সময় তাদের ল্যাব রিপোর্ট লাইভ ট্র্যাক এবং প্রফেশনাল পিডিএফ (PDF) আকারে ডাউনলোড করতে পারবেন।
ল্যাবের রিয়েজেন্ট থেকে শুরু করে প্রতিটা ইকুইপমেন্টের অটো-স্টক ম্যানেজমেন্ট। টেস্ট এন্ট্রির সাথে সাথে রিয়েজেন্ট কনজাম্পশন ট্র্যাক হবে; ১টি সিরিঞ্জ বা ১ ফোঁটা কেমিক্যালও আপনার সেন্টারের হিসাবের বাইরে যাওয়ার উপায় নেই!
ল্যাব থেকে রিপোর্ট এন্ট্রি করার সময় রোগীর পূর্বের টেস্ট রেজাল্ট স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে শো করবে। এটি দেখে ল্যাব টেকনোলজিস্ট বা প্যাথলজিস্টরা সহজেই আগের ও বর্তমান রিপোর্টের তুলনা করে নিখুঁত রিপোর্ট তৈরি করতে পারবেন, যা ল্যাবের ভুলের সম্ভাবনা ৮০% পর্যন্ত কমিয়ে দেয়!
ল্যাবের দামী কেমিক্যাল বা রিয়েজেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই সফটওয়্যার আপনাকে স্মার্ট অ্যালার্ট দেবে। একই সাথে স্টক কমে গেলে রি-অর্ডার নোটিফিকেশন দেবে, যা আপনার ল্যাবকে রাখবে লোকসান মুক্ত ও ১০০% সুরক্ষিত।
ডেইলি কালেকশন এবং ডিউ ট্র্যাকিংয়ের পাশাপাশি ল্যাবের অস্বাভাবিক বা অ্যাবনরমাল (Abnormal) রেজাল্ট ফিল্টার করার সুবিধা। রোগীদের সাথে নিয়মিত ফলো-আপ ও রিপিট টেস্টের জন্য নক করে তাদের পুনরায় ল্যাবে আসতে উৎসাহিত করতে পারবেন।
ইনডোর এবং আউটডোরের ডাক্তার ও রেফারেল এডিটরদের পারফরম্যান্স ডেটা এক পলকে দেখার সুবিধা। কোন সোর্স থেকে আপনার ল্যাবে সবচেয়ে বেশি বিজনেস বা পেশেন্ট আসছে, তা নিখুঁত গ্রাফ ও চার্টের মাধ্যমে অ্যানালিসিস করে বিজনেসের সিদ্ধান্ত নিন সহজেই।
আপনার সেন্টারের সিকিউরিটি এখন আপনার হাতে! ম্যানেজার, রিসেপশনিস্ট বা ল্যাব টেকনোলজিস্ট—ইউজার ভেদে নির্দিষ্ট মেনু এবং ফিচারের পারমিশন সেট করে দিতে পারবেন। ফলে কেউ আপনার অনুমতি ছাড়া কোনো স্পর্শকাতর ডেটা দেখতে বা এডিট করতে পারবে না।
ল্যাবে সশরীরে উপস্থিত থাকার ঝামেলা শেষ! প্রতিদিনের মোট খরচ (Daily Expense), নেট ক্যাশ কালেকশন এবং বকেয়া আদায়ের সম্পূর্ণ অটোমেটেড সামারি রিপোর্ট দিনশেষে সরাসরি অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে।
ল্যাবের স্টাফ ও ডাক্তারদের স্যালারি ম্যানেজমেন্ট এখন আরও সহজ। মাসের মাঝামাঝি কেউ অ্যাডভান্স স্যালারি নিলে তা সফটওয়্যার ট্র্যাক রাখবে এবং মাস শেষে মূল বেতন দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাডভান্স কেটে নিয়ে নিখুঁত পে-স্লিপ তৈরি করবে।
রেফারেল কমিশন পলিসি সাজান আপনার নিজের নিয়মে! ডিপার্টমেন্ট অনুযায়ী, নির্দিষ্ট কোনো টেস্টের জন্য ফিক্সড অ্যামাউন্ট, কিংবা স্পেশাল কোনো ডাক্তারের জন্য কাস্টম পার্সেন্টেজ (%) কমিশন সেট করার অ্যাডভান্সড সুবিধা।
রিসেপশনে রোগীর টেস্ট ইনভয়েস তৈরি করার সময়ই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে নেবে কোন রিপোর্টের ডেলিভারি কখন হবে। বারকোডসহ স্লিপে অটো-ডেলিভারি টাইম প্রিন্ট হয়ে যাবে, ফলে রোগীদের সাথে ভুল বোঝাবুঝি বন্ধ হবে।
ল্যাবে নষ্ট হওয়া বা ওয়েস্টেজ (Waste) রিয়েজেন্ট ও ইকুইপমেন্টের নিখুঁত হিসাব। এর পাশাপাশি অন্যান্য ল্যাব বা কোম্পানির সাথে রিয়েজেন্ট ও ইকুইপমেন্টের যে B2B লোন বা ধার-দেনার লেনদেন হয়, তার সম্পূর্ণ খতিয়ান থাকবে একদম ক্রিস্টাল ক্লিয়ার।
কোন কোম্পানি থেকে কত টাকার কেমিক্যাল বা কিট কেনা হলো এবং কত টাকা পেমেন্ট বাকি আছে, তার ফুল হিস্ট্রি। সাথে থাকছে কোন টেস্টের জন্য কোন কিট কতটুকু ব্যবহার হবে, তা আগে থেকেই 'কিট ম্যাপিং' করে রাখার অ্যাডভান্সড সুবিধা।
আপনার সেন্টারের নিয়ম অনুযায়ী যেকোনো টেস্টের রেট যেকোনো সময় আপডেট করতে পারবেন। এছাড়া ল্যাব রিপোর্টের রেফারেন্স বা নরমাল ভ্যালু (Normal Value) আপনার নিজস্ব প্যাথলজিস্টদের পছন্দমতো শতভাগ কাস্টমাইজ ও এডিট করার সুবিধা।
যেসব পেশেন্ট বা করপোরেট ক্লায়েন্টদের পেমেন্ট বকেয়া আছে, সফটওয়্যার প্রতি ৭ দিন পর পর তাদের লিস্ট এবং ডিউ অ্যামাউন্টের স্মার্ট রিমাইন্ডার ও অ্যালার্ট স্ক্রিনে শো করবে, যাতে দ্রুত বকেয়া টাকা কালেকশন করা সম্ভব হয়।
সিস্টেমে জালিয়াতি বা চুরি বন্ধের আলটিমেট সমাধান! কোন ইউজার কখন লগইন করলো, কোন ডেটা ক্রিয়েট করলো, কিংবা কোনো বিল এডিট বা ডিলিট করলো কি না—তার সেকেন্ড-বাই-সেকেন্ড লাইভ ট্র্যাকিং রেকর্ড থাকবে সুপার অ্যাডমিনের ওয়ালে। অনুমতি ছাড়া ১টি টাকাও এদিক-ওদিক করার ক্ষমতা কারও নেই!
কোনো technical জ্ঞান দরকার নেই — আমাদের টিম সব setup করে দেবে।
আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার center দেখে আমরা সঠিক plan সাজেস্ট করব।
আমাদের টিম আপনার center-এ গিয়ে software install ও staff training সম্পন্ন করবে।
কাজ শুরু! যেকোনো সমস্যায় dedicated support team সব সময় পাশে আছে।
"আগে সব হিসাব খাতায় লিখতাম। এখন invoice থেকে রিপোর্ট সব automatic। WhatsApp report দেখে রোগীরা খুব খুশি।"
"Hospital আর Pharmacy দুটো একসাথে চালানো এত সহজ হবে ভাবিনি। Offline-তেও কাজ করে, internet গেলে ভয় নেই।"
"Stock management এখন অনেক সহজ। Expiry date alert আসে — আগে অনেক ওষুধ নষ্ট হতো, এখন সেটা বন্ধ।"
Basic থেকে Professional — প্রতিষ্ঠানের আকার অনুযায়ী plan বেছে নিন। কোনো hidden charge নেই।
Pricing Plans দেখুনআমাদের টিম আপনার সাথে সরাসরি কথা বলবে। আপনার প্রতিষ্ঠানের চাহিদা বুঝে সঠিক plan সাজেস্ট করবে।